সিলেটে হোটেল কক্ষ থেকে প্রেমিক জুটি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দরগা গেইটে একটি হোটেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে ওই তরুণী ও তার প্রেমিককে আটক করেছে।
সোমবার ভোররাতে হযরত শাহজালাল (রহ.) দরগা গেইট এলাকার হোটেল কোরেশীর ২০৪ নম্বর রুম থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- কাতার প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের আবদুল মতিনের ছেলে আবদুল মালেক এমরান (৩০) ও তার প্রেমিকা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল এলাকার এক তরুণী।
পুলিশ জানায়, প্রেমের টানে এমরানের হাত ধরে পালিয়ে আসে ওই তরুণী। গত ২৩ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে ওঠে। সোমবার তারা বিয়ে করার কথা ছিল। কিন্তু এমরান সময়ক্ষেপন করলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার ভোররাতে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রেমিকযুগলকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, প্রেমিক যুগলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed