নোয়াখালীতে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ইসমাইল হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত ও আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (১ এপ্রিল) সকালে অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইসমাইল হোসেন নোয়াখালী সদর উপজেলার মন্নাননগর চৌরাস্তা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। আহতরা হলেন, কেশব চক্রবর্তী, দিলিপ চক্রবর্তী ও হৃদয় চন্দ্র দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী এলাকার ঠাকুরবাড়ীতে ‘পুষ্পিতা প্লাস্টিক ও ফিতা’ নামে একটি কারখানা তৈরি করে নারায়ণ চক্রবর্তী নামে এক ব্যক্তি। রোববার রাতে কাজ শেষে ইসমাইল কারখানার ভেতরে ও আহতরা পার্শ্ববর্তী একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ইসমাইল নিহত হন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অপর তিন শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানার মালিককে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed