Main Menu

বিয়ের আগেই মা হচ্ছেন নায়িকা এমি

বিনোদন ডেস্ক: অবশেষে মা হতে চলেছেন বলিউড তারকা এমি জ্যাকসন। প্রথমবারের মতো মা হওয়ার খবরটি নিজেই জানালেন এ তারকা।

গত ৩১ জানুয়ারি মা দিবস পালিত হয়েছে যুক্তরাজ্যে। আর সেখানের বাসিন্দা হওয়ায় ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে নিজের গর্ভবস্থার ছবি দিয়ে এ খবর সবাইকে জানিয়ে দেন এই বলিউড তারকা।

দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ১ জানুয়ারি বাগদান সম্পন্ন করেন এমি জ্যাকসন ও তার মাল্টি মিলিয়নিয়ার ব্যবসায়ী প্রেমিক জর্জ পানায়াটু। বাগদানের মাত্র ৩ মাস পরই মা হতে যাওয়ার খবরে চমকে গেলেন তার ভক্তরা।

ইনস্টাগ্রামে এমি জানান, ‘আমি খবরটি সবাইকে চিৎকার করে জানানোর জন্য অপেক্ষা করছিলাম। আর মা দিবসটাকে এমন ঘোষণার জন্য উপযুক্ত মনে হয়েছে। আমরা দুজনেই অধির আগ্রহে অপেক্ষা করছি আমাদের নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর গ্রিস নগরীতে সন্তান কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে এমি-জর্জ দম্পতির। বলিউডের ‘এক দিওয়ানা থা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছিলেন এমি। এছাড়াও কাজ করেছেন অসংখ্য আইটেম গানে।

Share





Related News

Comments are Closed