এইচএসসি পরীক্ষা নিয়ে এসএমপির গণ বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষা ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষাকে ঘিরে এক গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৩০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন নিম্ন বর্ণিত পরীক্ষা কেন্দ্র সমূহে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগর পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
এ আদেশ আগামি ০১/০৪/২০১৯ হতে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে। এ আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমপির আওতাধীন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো হলো :
১। মদন মোহন কলেজ ২। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ ৩। সরকারী মহিলা কলেজ ৪। মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ ৫। সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা ৬। শাহ খুররম ডিগ্রি কলেজ ৭। সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা ৮। মদন মোহন কলেজ (তারাপুর ক্যাম্পাস) ৯। আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১০। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ১১। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ১২। দক্ষিন সুরমা কলেজ ১৩। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১৪। শাহপরাণ সরকারি কলেজ ১৫। রেবতী রমন উচ্চ বিদ্যালয় ১৬। কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭। ইছরাব আলী স্কুল ও কলেজ ১৮। জালালপুর উচ্চ বিদ্যালয় ১৯। জালালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ২০। এমসি কলেজ ২১। সিলেট সরকারী কলেজ ও ২২। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed