Main Menu

পরিচয় মিলেছে আরও সাতজনের

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে থাকা বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের পরিচয় মিলেছে।

এক. মো. মির্জা আতিকুর রহমান (৩৫), পিতা : আ. কাদের, থানা : টংগী, জেলা : গাজীপুর। শনাক্ত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র দেখে।

দুই. আমির হোসেন রাব্বী (২৯), পিতা : আইয়ুব আলী, গ্রাম : চরপাড়া, থানা : আতাইকুলা, জেলা : পাবনা। শনাক্ত করেছেন বন্ধু গিয়াসউদ্দিন। পরে তার পরিবারের লোকজনও আসে।

তিন. মো. ইখতিয়ার হোসেন (৩২), পিতা : ইছাহক আলী, গ্রাম : বানিয়া পাড়া, থানা : কুমারখালী, জেলা : কুষ্টিয়া। শনাক্ত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র দেখে।

চার. শেখ জারিন তাসমিম বৃষ্টি (২৫), ইইউআর সার্ভিসে চাকরি করতেন। পিতা : মোজায়েদুল ইসলাম, স্বামী : কাজী নুর। ঠিকানা : ৭৪ বেজপাড়া, মেইন রোড যশোর। বর্তমানে খিলক্ষেত বটতলা থাকতেন। তার চাচাতো ভাই জিসান ইসলাম শনাক্ত করেন।

পাঁচ. আনজির আবির (২৪), পিতা : আবু বক্কর ছিদ্দিক, গ্রাম : কলেজ রোড, থানা : পাটগ্রাম, জেলা : লালমনিরহাট। শনাক্ত করেছেন বোনের স্বামী দেলোয়ার হোসেন।

ছয়. মো. মনজুর হাসান (৫০), পিতা : মনসুর রহমান, ঠিকানা : এইচ-১, আর-২০, সেকশন- ১০, ব্লক- সি, মিরপুর ঢাকা। শনাক্ত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র দেখে।

সাত. মো. ফজলে রাব্বী, পিতা : জহুরুল হক, গ্রাম : ভুইঘর, থানা : সদর, জেলা : নারায়ণগঞ্জ। শনাক্ত করেছেন তার বাবা।

উল্লেখ্য, বনানীতে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১ তলা এফআর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করেছে।

এ ঘটনায় মারা গেছেন ১৯ জন। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

Share





Related News

Comments are Closed