মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক : ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে একটি লোকাল বাস মাদারীপুরের কলাবাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে মুরিদানদের নিয়ে ফিরছিল মাদারীপুরের একটি লোকাল বাস। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কলাবাড়ি ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও চার জন। আহত হন কমপক্ষে ২৫ জন। নিহত ও আহতদের প্রায় সবাই মাদারীপুর জেলার বাসিন্দা।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে। বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed