Main Menu

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি চেয়ার কোচ চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চকরিয়াগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।

চুনতি পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১টার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাইনুদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় রিলাক্স পরিবহনের যাত্রীবাহ একটি বাস ও হাইচের মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

Share





Related News

Comments are Closed