Main Menu

বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরীর মাতৃবিয়োগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতা আনোয়ারা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাৃৃৃলিল্লাজি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। গত মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটের সময় সিলেট নগরীর বালুচরস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি সাবেক সরকারী কর্মকর্তা মাহমুদুর রব চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ এশা নগরীর বালুচর ২নং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হযরত মানিকপীর (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বিএনপির শোক: সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতা আনোয়ারা বেগম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ বুধবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহানগর বিএনপির শোক: সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতা আনোয়ারা খানমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরীর মাতা আনোয়ারা খানমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমা আনোয়ারা খানমকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

Share





Related News

Comments are Closed