Main Menu

ওয়াসিম ‘হত্যা’: বাস চালক ও সহকারী রিমান্ডে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাস হত্যার ঘটনায় উদার পরিবহনের চালক ও সহকারীর ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) মৌলভীবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

Manual5 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।

এ ঘটনায় ২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)।

এই মামলার দুই আসামি উদার পরিবহনের বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুককে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যা মামলা দায়ের করার পর তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে মামলার ওপর আসামি বাসের সুপারভাইজার সেবুল মিয়া পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত দুই আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code