কমলগঞ্জে অটোরিকশা চাপায় কলেজছাত্র নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার চাপায় সুমন মিয়া (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সুমন মিয়া কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার রিক্সা মেকানিক বাবুল মিয়ার পুত্র এবং মৌলভীবাজার সরকারী কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। রোববার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সা সুমন মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
কমলগনঞ্জ থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
এরআগে শনিবার বিকেলে মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় নিহত হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাস। তাঁর সহপাঠীদের অভিযোগ, চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ওয়াসিমকে হত্যা করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed