শাহনাজ রহমতুল্লাহ’র দাফন সম্পন্ন
বিনোদন ডেস্ক: শাহনাজ রহমতুল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীস্থ সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহকে। এর আগে বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে বাদ জোহর তার জানাজা হয়।
মেয়ে নাহিদ রহমতুল্লাহ লন্ডনে আর ছেলে সায়েফ রহমতুল্লাহ থাকেন কানাডায়। ছেলে-মেয়ের অপেক্ষায় না থেকে দাফনের সিদ্ধান্ত প্রসঙ্গে শাহনাজ রহমতুল্লাহর স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতুল্লাহ বলেন, যে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। সকলের দোয়া চাই এখন।
শনিবার রাত ১টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে বারিধারাস্থ নিজ বাসাতেই এই নন্দিত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার পাশে ছিলেন স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতুল্লাহ। বেশ কয়েকদিন ধরে তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।
শাহনাজ রহমতুল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম ফজলুল হক ও মা আসিয়া হক। মায়ের কাছেই শাহনাজের গানের হাতেখড়ি। ছোটবেলা থেকেই শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি।
‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। টেলিভিশনে গাইতে শুরু করেন ১৯৬৪ সাল থেকে। সত্তরের দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed