হুমায়ুন রশীদ চত্বরে সিকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সড়কে আগুন দিয়ে অবরোধ করেছে শিক্ষার্থিরা। ৭/৮টি গাড়িও ভাংচুর করেছে তারা।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহসড়কের শেরপুরে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনান নামক এক শিক্ষার্থী নিহত হন। ছাত্রদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বাসটি তাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়।
আফনান নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়েন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাত সাড়ে ৮টার দিকে তারা দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নেন। এসময় তারা টায়ার পুড়িয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেন। বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়ক। রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন ধরণের কয়েকশ’ যানবাহন।
একপর্যায়ে পরিবহণ শ্রমিকরাও অবস্থান গ্রহন করেন প্রায় ১০০ গজ দুরুত্বে কদমতলী পয়েন্ট এলাকায়। এ অবস্থায় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
উত্তেজনা প্রশমনে দক্ষিণ সুরমা থানার ওসি ও এসিসহ পুলিশ সদস্যরা ঐ এলকায় অবস্থান গ্রহন করেন।
তবে রাত সোয়া ৯টার দিকে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড হুমায়ুন রশীদ চত্বরে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা শেষে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।
দক্ষিণ সুরমার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। প্রক্টর এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন। তবে তারা সতর্ক অবস্থায় আছেন।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed