বাস থেকে ‘ধাক্কা দিয়ে ফেলে’ সিকৃবি ছাত্রকে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শেরপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ওয়াসিম আফনান নামে সিকৃবির এক শিক্ষার্থীকে হত্যা করেছে এক বাসের হেল্পার ও চালক।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে জানান তার সহপাঠী নয়ন।
নিহত ওয়াসিম (২২) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।
প্রত্যক্ষদর্শী তথ্যানুসারে ও সিকৃবির শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) ওঠেছিলেন সিকৃবির ১১ শিক্ষার্থী। তারা শেরপুর এসে প্রয়োজনীয় কাজের জন্য নেমে পড়েন। তখন ভাড়া নিয়ে বাসের চালক ও হেলপারের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে ভাড়া পরিশোধ করে তারা বাস থেকে নেমে আসছিলেন। ওয়াসিম আফনান ছিলেন সবার পেছনে। তিনি বাস থেকে নামার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এরপর বাসের চালক বাসের স্পিড বাড়িয়ে দেন। এসময় বাসটি ওয়াসিমের শরীরের ওপর চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত ওয়াসিম আফনানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালে কর্তব্যরত পুলিশের এসআই ফারুক আহমদ জানান, হাসপাতালে আনার পর ওয়াসিম আফনানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সিকৃবি’র ছাত্র শিপলু রায় বলেন, ওয়াসিমের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। তারা কয়েকজন বন্ধু মিলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নবীগঞ্জের টোলপ্লাজা থেকে উদার পরিবহনে উঠেন।
শিপলুর অভিযোগ তারা শেরপুরে নামার সময় হেলপার তাদের ধাক্কা দেন এবং জোর করে দরজা লাগিয়ে দেওয়াতে ওয়াসিম বাসের নিচে চাপা পড়েন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, উদার পরিবহন বাসটি (ঢাকা গ ১৪-১২৮০) তারাকান্দি, মধুপুর হয়ে ময়মনসিংহ সড়কে চলাচল করে। ওয়াসিমসহ সিকৃবির কয়েকজন ছাত্র ঘটনাস্থলে নামার সময় হেলপার বাসের দরজা লাগিয়ে দেন। পরে চালক বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ওয়াসিম বাসের নিচে পড়ে নিহত হন।
ঘটনার পর বাসটিকে ধাওয়া করে ওসমানী নগর উপজেলার বেগমগঞ্জ থেকে পুলিশ আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন বলেও জানান এসআই কামরুল।
এদিকে, ওয়াসিম আফনানকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ এমন অভিযোগে বিক্ষোভ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা। ওসমানী হাসপাতাল থেকে তাদের বিক্ষোভ দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে যায় বলে জানা গেছে। সেখানে তারা জড়ো হয়ে বিক্ষোভ করছে বলে জানা গেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed