গোলাপগঞ্জে মিষ্টি খেয়ে যুবকের মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মিষ্টি খেয়ে রুয়েল আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সে উপজেলার লক্ষীপাশা ইউপির ঘাসিবর্নী গ্রামের মৃত খুরশীদ আলীর ছেলে ।
স্থানীয় সুত্রে জানা যায়, ট্রলির মাটি আনলোডের কাজ করছিলো রুয়েল। দুপুর ২টার দিকে রুয়েলসহ আরো ২ জন নাস্তা করার সময় মিষ্টি খাওয়া শেষে পান খান। একটু পরে মাথা ঘুরানো শুরু করে রুয়েলের, এক পর্যায়ে তার অবস্থা বেগতিক দেখে সহকর্মী নাজিম উদ্দিন ও নুরউদ্দিন বেলা আড়াইটার দিকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। আসার ১০ মিনিটের মধ্যেই রুয়েল আহমদের মৃত্যু হয়। এসময় সহকর্মীদের অবস্থা খারাপ হলে কর্তব্যরত ডাক্তার আফিল উদ্দিন সাথে সাথে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল হক শিবলী জানান, হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার মুল কারণ সম্পর্কে জানা যাবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed