Main Menu

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে এক দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মার্চ) ভোর রাতে চোরদল প্রতিষ্ঠানটির প্রায় ৩০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটে করে নেয়।

কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন জানান, নিরাপত্তা প্রহরী অসুস্থতা জনিত কারণে আসেনি। শনিবার ভোর রাতে একদল চোর তালা ভেঙে কলেজের ভেতর ঢুকে। পরে আরো তিনটি কক্ষের তালা ভেঙে আলমারির প্রয়োজনীয় কাগজপত্র, টাকা-পয়সা নিয়ে যায়। সকালে শিক্ষকরা এসে কলেজের তালা ভাঙা দেখতে পান। ঘটনার খবর পেয়ে কলেজ গভর্ণিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানা পুলিশ, পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কলেজের নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed