হবিগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ সদর উপজেলার পইল এলাকায় বজ্রপাতে সাদেক মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার পইল ফুলবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় গুঙ্গিয়ারজুড়ি হাওরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রাণ ইন্ডান্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি তার গ্রামের বাড়িতে আসেন। বিকেলে গুঙ্গিয়ারজুড়ি হাওরে জমি দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed