হবিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হাসেরগাও গ্রামের জসিম উদ্দিন ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) এর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াধি নিয়ে ঝগড়া হয়।
এক পর্যায়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে শুক্রবার সকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী জসিম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরই এর মুল কারণ জানা যাবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed