ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা নামে আরও একজন।
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলার শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমি আক্তার ওই উনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহফুজুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ওই দুই ছাত্রী বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক সুমি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত শাহানাকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed