কুরুচিকর আক্রমণের মুখে মুনমুন সেন
বিনোদন ডেস্ক: আসন্ন ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার কুরুচিকর ও অশ্লীল মন্তব্যের শিকার হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের তৃণমূল কংগ্রেসর প্রার্থী মুনমুন সেন। সংবাদ সম্মেলনে তার শাড়ির আঁচল খসে পড়াকেও ভোটের ময়দানে মুখোরোচক ইস্যু হিসেবে পেশ করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবর, আসানসোলে প্রচারে গিয়ে তৃণমূলের নেতাদের পাশে রেখে সংবাদ সম্মেলন করছিলেন মুনমুন সেন। এ সময় আঁচল সরে যায় মুনমুনের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন জলঘোলা শুরু হয়েছে।
মুনমুনকে ব্যক্তিগত আক্রমণের পথে হেঁটে বিজেপির একাংশ বলেছে, যিনি নিজের আঁচল সামলাতে পারেন না, তিনি একটা লোকসভা কী করে সামলাবেন? এই অভিযোগের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম ঘোষণার পরই টুইটে মুনমুন সেনকে ‘সেনসেশনাল উপহার’ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো। তার এই মন্তব্যের পরই তাকে ‘আনকালচার্ড’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
এর আগে, রাজনীতির লড়াইয়ের ময়দানে অশ্লীল আক্রমণের শিকার হতে হয়েছে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও লকেট চট্টোপাধ্যায়কেও।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed