Main Menu

জলসিঁড়ির নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ১৫ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী আসিফা সুলতানা আশাকে সাধারণ সম্পাদক এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী অনিন্দিতা বিনতে আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সমন্বয়ক নাটক ও গান যথাক্রমে সাদিয়া আফরিন তন্বী ও সায়মা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার কাওসার শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ মন্ডল, অর্থ সম্পাদক ফাইরুজ সাজিদা তাজরিন, দপ্তর সম্পাদক মৃত্তিকা দাস, গ্রন্থাকার সম্পাদক মাধুরী রাণী।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন রাইয়ান বিনতে হাকিম, এহসান জীবন, রনি হায়দার তুর্য, সাদ্দাম হোসেন রোহান, দুর্জয় বসাক।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ শ্লোগানকে ধারণ করে জলসিঁড়ি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতি সপ্তাহের রবি, সোম, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ৭ নং কক্ষে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

Share





Related News

Comments are Closed