ওসমানীনগরে প্রবাসীর বাসার কেয়ারটেকার খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বাসা থেকে ডেকে নিয়ে আনিক আলী (৬০) নামের এক বৃদ্ধকে খুন করা হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টায় উপজেলার সাদীপুর ইউপির পূর্ব তাজপুর গ্রামের কানাডা প্রবাসী আলাউদ্দিনের বাসার পানির ট্যাংকি থেকে আনিক আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আনিক আলী সাদীপুর ইউপির ধরকা গ্রামের মৃত দুয়াব উল্যার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিক আলী দীর্ঘ দিন যাবত উপজেলার সাদীপুর ইউপির পূর্ব তাজপুর গ্রামের কানাডা প্রবাসী আলাউদ্দিনের বাসার কেয়ার টেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার রাত ৮ টার দিকে কয়েকজন লোক বাসা থেকে আনিক আলীকে ডেকে নিয়ে যায়। রাত গভীর হয়ে গেলেও আনিক আলী বাসায় ফেরেননি।
পরিবারের লোকজন তাকে খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার পানির ট্যাংকি থেকে হাত-পা বাধা মুখ থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed