জৈন্তাপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ৬
জৈন্তাপুর প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাল ভোট দিতে যাওয়া ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে হেমু সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২জন ও হেমু হাউদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জনকে আটক করা হয়।
সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।
আটকরা হলেন- সায়মন আহমদ, সায়ফুদ্দিন, আল-আমিন, কুতুবউদ্দিন, পারুল আহমদ ও দেলোয়ার।
প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ ও উজ্জল কান্তি জানান, ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেই।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed