ইন্দোনেশিয়ায় বন্যায় ৪২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন মারা গেছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ২১ জন।
রোববার (১৭ মার্চ) স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান।
কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকাগুলোর পথে রয়েছে।
এক বিবৃতিতে নুগরোহো বলেছেন, এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।
তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।
রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed