Main Menu

বঙ্গবন্ধুর জন্মদিনে জাবিতে দেয়ালিকা উদ্বোধন

জাবি প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দেয়ালিকা প্রকাশ করেছে হল ছাত্রলীগ।

১৭ মার্চ শনিবার প্রথম প্রহরে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ দেয়ালিকাটি উদ্বোধন করেন।

তিনি বলেন আজকের অনুষ্ঠানে আমরা এসেছি প্রানের টানে, বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর জীবন সংক্ষিপ্ত হলেও ছিল কর্মময়। বঙ্গবন্ধু কোন নায়ক নয়, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

মামার হাত ধরেই বঙ্গবন্ধু সম্পর্কে আমি জানতে পারি। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ মূল্যবোধ অনুসারি না হতে পারলে জীবনে অনেক অনুতপ্ত হতাম। আমরা সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে দেশ গড়ব। বঙ্গবন্ধু ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশ গড়েছেন।

শাখা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও তার আদর্শকে আমাদের ধারন করতে হবে।

সাবলুর রহমান পিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলম শেখ, মুক্তিযুদ্ধ সম্পাদক, ইসতিয়াক আহমেদ উপ কৃষি বিষয়ক সম্পাদক, রাকিবুল হাসান সাওন তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসিন অহমেদ, রনি আহমেদ, তানজিলুল ইসলাম, হাবিবুর রহমান লিটন, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ তম আবর্তনের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত দেয়ালিকাটি মোস্তাফিজুর রহমান মঈন এর তত্বাবধানে ও ৪৪ তম আবর্তনের সৌজন্যে হলের অতিথি কক্ষে স্থাপন করা হয়।

Share





Related News

Comments are Closed