নেপালের কাছে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং নেপাল নারী ফুটবল দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। গ্রুপের অন্য দল ভুটানকে হারিয়ে শেষচারে ওঠে দু’দল। এরপর শনিবার বিরাটনগরে গ্রুপ সেরা হওয়ার ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং নেপাল নারী দল। কিন্তু সেখানে সাবিনারা ভালো করতে পারেননি। হেরে গেছে ৩-০ গোলের ব্যবধানে।
বাংলাদেশ নারী ফুটবল দল শুরুতেই পথ হারায়। তিন গোলই তারা প্রথমার্ধে হজম করে। দ্বিতীয়ার্ধে সাবিনা-মৌসুমিরা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেননি। প্রতিপক্ষকে গোলের ব্যবধান বাড়াতে দেয়নি। তবে নিজেরাও গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমাতে পারেনি।
এ হারে নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের জয় অধরাই থাকলো। বয়সভিত্তিক দলে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারালেও মূল নারী দলের হয়ে তাদেরকে এখনও হারাতে পারেনি বাংলাদেশ। কোচ গোলাম রাব্বানি ছোটনের দল এবারও পারল না। হলো না গ্রুপ সেরা হওয়া।
যা মেয়েদের জন্য একটু হলেও অশনি সংকেত। কারণ ভারত ‘বি’ গ্রুপের সেরা হলে সাবিনাদের তাদের বিপক্ষে খেলতে হবে। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর শ্রীলংকা ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। দু’দল উঠে গেছে সেমিতে। ভারত-শ্রীলংকা রোববার মুখোমুখি হবে। জয়ী দল হবে গ্রুপ সেরা। লংকান নারীরা ভারতের কাছে পাত্তা পাবে বলে মনে হয় না। আর তা হলে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নের পথে ভারত বড় বাধা হয়ে দাঁড়াবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed