চুয়াডাঙ্গায় ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।
গুলিবিদ্ধ লাশ দু’টির মধ্যে ইমরান (২৬) একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আলমডাঙ্গা শহরের মসজিদ পাড়ার পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুর রহমানের ছেলে।
তার মাথায় এবং বুকে গুলির চিহ্ন রয়েছে। কে বা কারা কেন ইমরানকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ কিছু বলেনি।
জানা গেছে, ইমরানের বিরুদ্ধে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও চুরিসহ প্রায় দু’ডজন মামলা রয়েছে।
জীবননগর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed