Main Menu

কক্সবাজারে অগ্নিকান্ডে ৫০ দোকান পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার বড় মহেশখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থানীয় ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

পরে চকরিয়া থেকে আরও একটি ইউনিট আনা হয়। ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মির্জা তারেক জানান, বাজারের বড় মসজিদের পাশের কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন সারাবাজার ছড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি নিরুপণের কাজ করছে ফায়ার সার্ভিস।

Share





Related News

Comments are Closed