Main Menu

হবিগঞ্জ সদরে আওয়ামী বিদ্রোহী প্রার্থী জয়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান জয়লাভ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। টানা ৪ বার নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয় বরণ করেন সৈয়দ আহমদুল হক।

রোববার (১০ মার্চ) হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও রুবেল জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৫০২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৮,০৪০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

Share





Related News

Comments are Closed