সুনামগঞ্জের ৫ উপজেলায় নৌকা, ৪ টিতে স্বতন্ত্র
বৈশাখী নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) দিনভর ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা শুরু হয় সন্ধ্যার পর থেকে। শেষ খবর অনুযায়ী ৯ উপজেলার চেয়ারম্যান পদে ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। আর ৪ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীলা বিজয়ী হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩ টিতে ও ১টি উপজেলায় বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া প্রতীক)।
বিশ্বম্ভরপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফর আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালামকে হারিয়ে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ফারুক আহমদ।
দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আলম চৌধুরী। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়।
শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোখন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ মুরাদ।
তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু বাবুল জয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক।
ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. ফজলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল।
দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ডা. মো. আব্দুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed