বিধ্বস্ত ইথিওপিয়ান বিমানের কেউই বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৫৭ জনেরই মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইথিওপিয়ার সরকারি বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান।
রবিবার (১০ মার্চ) সকালে আদ্দিস আবাবার বোল বিমানবন্দর থেকে ৮ জন ক্রুসহ ১৪৯ আরোহী নিয়ে বিমানটি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল।
বিমান সংস্থাটির মুখপাত্র বলেছেন, ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন।
এক বিবৃতিতে দেশটির সরকারি বিমানসংস্থা বলেছে, বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বোল বিমানবন্দর থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডায়নের মাত্র ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংস্থাটি বলছে, বিশোফতু শহরের আশ-পাশে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সে ব্যাপারে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইথিওপিয়ান এয়ারলাইন্সকে আফ্রিকা মহাদেশের বিমান সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বিমান সংস্থা হিসেবে মনে করা হয়।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed