বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
শনিবার (৯ মার্চ) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দুপচাঁচিয়ার গুনাহার চান্দাইলের জসিম উদ্দীনের ছেলে সিএনজি চালক আফজাল (৪৫), আদমদীঘি উপজেলার সান্তাহার নামাপৌঁওতা গ্রামের মৃত উজির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও মুরইল শেরপুর গ্রামের সিএনজি যাত্রী মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৫৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস মহাসড়কের আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদের প্রথমে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহেজ (৩৩), দিনাজপুরের ওষুধ বিক্রয় প্রতিনিধি আনছার আলীর ছেলে সোহেল (৪০), দুপচাঁচিয়ার গুনাহার সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪), কোচকুড়ি গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আফজাল হোসেনসহ পাঁচযাত্রী।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual2 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed