Main Menu

রাজনগরে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

Manual1 Ad Code

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে জসিম মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual2 Ad Code

এব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত সোনা উল্লাহ মিয়ার ছেলে মজমিল মিয়া ও তছকির মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। গত ৬ মাসে উভয় পক্ষে এনিয়ে ৪টি মামলাও হয়েছে। গত শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে চারটার বৈদ্যুতিক খুটি গাড়া নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তছকির মিয়া, রায়না বেগম, সায়রা বেগম, আনোয়ারা বেগম, আব্দুল মতিন, জলি বেগম আছকির মিয়া, তাদের মা ফুলেছা বিবিসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মৌলভীবাজার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত তছকির মিয়ার ভাগ্না জসিম মিয়াকে (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতলে ভর্তি করা হয়।

Manual5 Ad Code

পরে জসিম মিয়া শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এব্যাপারে রাজনগর থানায় নিহত জসিম মিয়ার পিতা আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেছেন।

নিহত জসিম মিয়ার মামা তছকির মিয়া বলেন, আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার বিকালে কারেন্টের খুটি গাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় মজমিল মিয়া তার ছেলে ও আরো কয়েকজন বাহিরের লোক এসে আমাদের ওপর হামলা চালায়।

Manual6 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে থানায় মামলা করেছেন। এখন ধারা পরিবর্তন হয়ে হত্যা মামলার ধারা যুক্ত হবে। পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code