রাজধানীর তিন ফার্মেসীকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মুগদা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয় এ জরিমানা করে।
শনিবার (৯ মার্চ) ঢাকা মহানগরীর মুগদা এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক আবদুল জব্বার মন্ডল জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোলা ড্রাগ হাউজ, ঢাকা ড্রাগ হাউজ ও রানা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘ফ্রিজের একই চেম্বারে রান্না করা মাছ-মাংসের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে নিউ ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’
অভিযানে মুগদা থানা পুলিশ সহযোগিতা করেছে বলেও তিনি জানান।
Related News
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনRead More
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত নাRead More



Comments are Closed