সিলেটে মানবপাচার চক্রের এক সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকা থেকে শুক্রবার রাতে হালিমা বেগম (৩০) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কবল থেকে বিউটি আক্তার (১৫) নামে এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
আটক হালিমা নগরীর কুমারপাড়া এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী এবং উদ্ধার হওয়া বিউটি রাঙ্গামাটি সদরের মাস্টারপাড়ার মৃত জাহাঙ্গির আলমের মেয়ে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মানবপাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার মানবপাচার আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed