Main Menu

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শনিবার থেকে শুরু হয়েছে। নগরীর শাহী ঈদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী মেলা আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি।

এবারের মেলায় রয়েছে দেশ-বিদেশের ৩৫ টি প্যাভিলিয়ন ও ১২০ টি স্টল। আর মেলাটি আর্ন্তজাতিকভাবেই পরিচালিত হবে। ফলে মেলায় থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের প্যাভিলিয়নও থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual2 Ad Code

৯ মার্চ শনিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ‘এখন বাণিজ্য নির্ভর অর্থনীতির উপরই দাঁড়িয়ে আছে সারাবিশ্ব। যে কোন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদেরকে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতেই হবে। আর এর মাধ্যম হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

তিনি বলেন, সিলেটের চা শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এছাড়া এখানকার হাওর-বাওড়ের মাছ যদি প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যায় তবে দেশের অর্থনীতি লাভবান হবে। এজন্য সিলেটে মৎস্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করার পাশাপাশি সিলেট থেকে সরাসরি বিমানের কার্গো সার্ভিস চালু করা প্রয়োজন। বাণিজ্য সম্প্রসারণের সিলেটের এসব উন্নয়নের কথা সরকারের পরিকল্পনায়ও আছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটি আন্তর্জাতিক বাণিজ্যমেলার জন্য ৩-৪ মাস আগ থেকে মাঠ প্রস্তুত করতে হয়। এজন্য মেলার জন্য স্থায়ী মাঠের প্রয়োজন। খেলার মাঠে আন্তর্জাতিক বাণিজ্যমেলা করতে গেলে খেলাধুলা বাধাগ্রস্থ হয়। এজন্য আমাদেরকে মেলার জন্য বিকল্প মাঠ নিয়ে ভাবতে হবে।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি আবদুর জব্বার জলিল, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোশাহিদ আলী প্রমুখ।

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব’র সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।

অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা খায়রুল হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, জালাল উদ্দিন আহমদ, আলীমুছ ছাদাত চৌধুরী, মাহমুদ বক্স রাজন, মাসুদ জামান, কাজী মকবুল হোসেন, মো. ইলিয়াছুর রহমান, রাজীব ভৌমিক, শাব্বির আহমদ, শাহ আলম এবং সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও মেলার সমন্বয়ক এম, এ মঈন খাঁন বাবলু, সচিব মো. জাহাঙ্গীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সৈয়দ আলতাবুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাসিত, অনুষ্টানের শেষে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মেট্রোপলিটন চেম্বারের সচিব জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিদিন সকাল ১০টা শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর টিকেটের উপর রয়েছে র‌্যাফেল ড্র। তাছাড়া প্রতিবন্ধিদের জন্য ফ্রি প্রবেশ টিকেট দেয়া হবে এবং শিশু প্রতিবন্ধিদের জন্য মেলার সকল রাইড থাকবে উম্মুক্ত। মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও বিভিন্ন পণ্যের জন্য রাখা হয়েছে ১২০টি স্টল।

Manual7 Ad Code

মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও বাণিজ্য মেলার প্রধান সমন্বয়ক এম এ মঈন খান বাবলু জানান, মেলায় শিশুদের জন্য রয়েছে অত্যাধুনিক মানের শিশুপার্ক। বিনোদনের জন্য রয়েছে যাদুর প্যান্ডেল, গেইম অব ডেঞ্জার, থ্রি-ডি, ওয়াটার বল, ওয়াটার বুথ, জাম্পিং সহ নানা ধরণের আইটেম। তাছাড়া মেলায় আগত মুসল্লীদের জন্য রাখা হয়েছে মসজিদ। নিরাপত্তার স্বার্থে মেলায় থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও নিজস্ব সিকিউরিটি গার্ড। আগতদের সুবিধার্থে রাখা হয়েছে বিশাল পার্কি ও গণশৌচাগার।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code