Main Menu

ফেঞ্চুগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আহত ৪

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজারে ট্রাক-সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সিএনজির অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফরিদপুর নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Manual1 Ad Code

আহতরা হলেন- উপজেলার পাঠানটিলা গ্রামের সুমন আহমদ (২৫), মাইজগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নরুল ইসলাম বাছিত (৬০) ও এনায়েত হুসেন। তবে আহত অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে মৌলভীবাজারমুখী পাথরবোঝাই ট্রাকের টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রনহীন হয়ে বিপরীতমুখী সিএনজির সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিক্সার সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাক খাদে গিয়ে পড়ে। মুহুর্তেই স্থানীয় জনতা সিএনজি অটোরিক্সার যাত্রী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিতসহ ৪ জনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সুমন দেবনাথ বলেন, আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code