Main Menu

প্রথম ধাপের ৩ উপজেলার ভোট স্থগিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৩ উপজেলার মধ্যে তিন উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার বিকেলে ইসির অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, এখানে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্থগিত হওয়া তিন উপজেলা হচ্ছে নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ। বিভিন্ন ধরনের সমস্যার কারণে এসব উপজেলার ভোট স্থগিত হয়েছে। এছাড়া লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

১০ মার্চ প্রথম ধাপের নির্বাচনে যে ৮০ উপজেলায় ভোট হবে- রংপুর বিভাগের পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলা।

ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা সদর, বারহাট্টা, দূর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা ও মদন উপজেলা।

সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দূর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।

Share





Related News

Comments are Closed