Main Menu

শতভিষা’র বিশ্ব নারী দিবস উদযাপন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের মত এবারও নারীদের সমন্বয়ে গড়া সিলেটের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শতভিষা বিশ্ব নারী দিবস উদযাপন করলো নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘আমাদের জাগরণ’ দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

৮ মার্চ সকাল সাড়ে ১০টায় সিলেট কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি। শুরুতে নারী দিবসের উদ্বোধনী সংগীত পরিবেশন করে শতভিষা। এরপর স্বাগত বক্তব্য নিয়ে আসেন শতভিষার মূখ্য নির্বাহী রীমা দাস।

Manual1 Ad Code

শতভিষা প্রতি বছর নারী দিবসে একজন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর বিশিষ্ট শিক্ষাবিদ মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠান প্রধান উষা রানী পাল কে সম্মাননা প্রদান করে তারা। উষা রানী পাল দীর্ঘ ৪১ বছর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নারীদের শিক্ষা বিস্তারে অনন্য এবং দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হন।

Manual7 Ad Code

আলোকিত নারী উষা রানী পাল তাঁকে সম্মান জানানোর জন্য শতভিষা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এরপর প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের এই যুগে নারীদের আরো এগিয়ে যেতে হবে এবং নারী পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না এবং বন্ধু লাইব্রেরির সত্ত্বাধিকারী মাহবুবুল আলম মিলন।

Manual1 Ad Code

শতভিষা’র নারী দিবসের এই সাংস্কৃতিক আয়োজনে এরপর কবিতা পাঠ করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য ও সুকান্ত গুপ্ত। এরপর আবারও দলীয় সংগীত নিয়ে আসে শতভিষা। শতভিষা’র রীমা দাস, সীমা সরকার, সাইমা শাহীদ, ফাহমিদা খান উর্মি, অদিতি মহারত্ন, শিলী বণিক, সুচরিতা ভট্টাচার্য, বনশ্রী রায়, পল্লবী দাস, পলি রায় প্রমূখ দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সীমা সরকারের পরিচালনায় দলীয় সংগীত পরিবেশন করে সা রে গা মা পা ও সৈয়দ সাইমুল আনজুম ইভানের পরিচালনায় দলীয় আবৃত্তি পরিবেশন করে মৃত্তিকায় মহাকাল।

শতভিষা’র নারী দিবসের বিশেষ অনুষ্ঠান আমাদের জাগরণ সম্পর্কে মূখ্য নির্বাহী রিমা দাস বলেন- প্রত্যেক নারীরাই এক একজন শতভিষা। এই শতভিষা’রা পৃথিবী সৃষ্টির শুরু থেকে সভ্যতা ক্রমবিকাশের পথে শিল্প-সাহিত্যে, জ্ঞান-বিজ্ঞান কিংবা সমাজ সংসার বিনির্মানে যুগে যুগে অবদান রেখে চলেছে। আজ বিশ্বায়নে নারীরা দিচ্ছে সুযোগ্য নেতৃত্ব। সকল বাধা বিপত্তি পেরিয়ে নারীদের জাগরণ অব্যাহত রয়েছে বিশ্বব্যাপী। এই জাগরণ চলতে থাকবে শতভিষা’দের হাত ধরেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি তুষার কর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, কবি পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সহ বিশিষ্টজনেরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code