সিলেটে তিন ‘ছিনতাইকারী’ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুয়ারপাড় পয়েন্ট থেকে ‘ছিনতাইয়ের প্রস্তুতিকালে’ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃতরা হলো- শাহপরান থানাধীন পীরের চকের সৈয়দ মোস্তফা কামালের ছেলে সৈয়দ মোস্তফা কামরুল (২৭), একই থানাধীন বাহুবলের রঞ্জন বিশ্বাসের ছেলে মৃত্যুঞ্জয় বিশ্বাস (২৫) ও লালখাটঙ্গি গ্রামের বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২১)।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে তিনটি টিপ-চাকু জব্দ করা হয়েছে। এরা সিলেটে চুরি, ছিনতাইয়ে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, আটক খায়রুল ইসলাম রায়হানের বিরুদ্ধে কোতোয়ালী ও শাহপরান থানায় আগে থেকেই দুটি মামলা রয়েছে।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed