Main Menu

গোলাপগঞ্জে মিনি স্টেডিয়ামের কাজ শুরু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৩৭ বছর পর শুরু হয়েছে প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামের কাজ।

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহরে অবস্থিত এ স্টেডিয়ামের কাজ শুরু হয়। এর আগে ৪মার্চ স্টেডিয়ামটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় তিনি অতিসত্বর স্টেডিয়ামের কাজ শুরু হবে বলে আশ্বাস প্রদান করেন।

জানা যায়, ১৯৮২ সালে তৎকালীন এরশাদ সরকার উপজেলা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহন করলে জমি অধিগ্রহন করা হয় ধারাবহর গ্রামে। ৩ একর ১২ শতক জায়গা জুড়ে অবস্থিত স্টেডিয়ামটি নির্মানে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেও তা পরিদর্শন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

Manual8 Ad Code

সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৪৯০টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করলে ২০১৮ সালের এপ্রিল মাসে জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর আরো ১বছর অতিবাহিত হওয়ার পর স্টেডিয়ামের কাজ শুক্রবার শুরু হয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code