Main Menu

সিলেটে বিএনপি নেতা গিয়াস আহমদ বহিস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলার যুগ্ম সম্পদক গিয়াস আহমদ মেম্বারকে বহিস্কার করেছে বিএনপি।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের নির্দেশক্রমে তাকে বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।

Share





Related News

Comments are Closed