ঢাকার জজকোর্টের লিফট ছিঁড়ে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট ছিঁড়ে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত প্রথমে ন্যাশনাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট কাউসার।
তিনি বলেন, ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে আইনজীবী সুলতান, নাহার, সোয়াদ, আইয়ুব আলী এবং কোর্ট স্টাফ আমিনুল হক ও লিফট ম্যান জাহাঙ্গীরের নাম জানা গেছে।
জজ আদালতের আইনজীবী স্বরাজ চ্যাটার্জি বাপ্পা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ওই লিফট দিয়ে পুরনো আদালত ভবনের চার তলা পর্যন্ত ওঠানামা করে। লিফটটি অনেক পুরনো, জরাজীর্ণ অবস্থায় ছিল। আইনজীবী সমিতির আর পিডব্লিউডির প্রকৌশলীদের অবহেলায় এই অবস্থা হয়েছে। আমরা প্রাণে বেঁচে গেছি।
ফায়ার সদরদফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কয়েকজন আহত আছেন বলে আমরা জানাতে পেরেছি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ঢাকার জজকোর্টের লিফট ছিড়ে পড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed