গোলাপগঞ্জে অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৬মার্চ) বিকেল ৩টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারের সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশার চালক ফয়জুর রহমান (৩০) আহত হন। তিনি উপজেলার হেতিমগঞ্জ ইউনিয়নের রফিপুর গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র।
চালক ফয়জুর রহমান জানান, বুধবার বিকেলে সিলেট থেকে হেতিমগঞ্জ আসামাত্র হঠাৎ চলন্ত গাড়িতে (সিএনজি অটোরিকশা) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে গাড়িতে আগুন লেগে যায়। এসময় তিনিসহ দু’জন যাত্রী চলন্ত গাড়ি থেকে নেমে যান। এসময় (চালক ফয়জুর রহমান) তিনি আহত হন। সিএনজির মালিক হেতিমগঞ্জ ইউনিয়নের কোতোয়াল পুর গ্রামের সফিক আহমদ বলে জানান তিনি।
খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed