সুনামগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জ প্রতিনিধি: পঞ্চম ধাপে ১০ মার্চ অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ১০ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পঞ্চম ধাপে অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবির সুনামগঞ্জে অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় নির্বাচনে আমাদের বিজিবি প্লাটুনের সংখ্যা ছিলো ১৫ এবার উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা তা ২১ প্লাটুনে উন্নীত করেছি। ৭ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে আমাদের প্রতিটি প্লাটুনে থাকা বিজিবি সদস্যরা দায়িত্বপালনে পুর্ব নির্ধারিত যার যার নির্বাচনী এলাকায় পৌছে যাবে এবং যথারীতি ৮ মার্চ শুক্রবার থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও টহল ব্যবস্থা জোরদার করবে।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে যারা যে উপজেলায় দায়িত্বরত ছিলেন আমরা তাদের সেখানেই রেখেছি। কারন তাদের নতুন করে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র চিনতে সমস্যা হবে না। এখানে উপজেলা ও জেলা পর্যায়ে সকলের সাথে আমাদের কথাবার্তা হয়েছে।
প্রতি উপজেলায় দুটি করে মোট ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে এবং ১ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ হিসেবে রাখা থাকবে। তাছাড়া নির্বাচনের দিন কোনো রকম বিশৃঙ্খলা ও সহিংতা প্রতিরোধে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সব সময় প্রস্তুত রাখা হয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed