Main Menu

কোম্পানীগঞ্জে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর চাপায় আক্কল আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চরগাও গ্রামের মজনু মিয়ার ছেলে।

বুধবার (৬ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার শাহ আরেফিন টিলা এলাকার মতিয়া টিলা ধ্বসে এই ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, টিলার মালিক একজন মহিলা। তার নির্দেশেই শ্রমিকরা পাথর উত্তোলন করছিলো। এক পর্যায়ে উপর থেকে পাথর নিচে পড়তে থাকে। এতে আক্কল মিয়া নামে এই শ্রমিক আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। গর্ত মালিককে গ্রেফতার করতে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যনার্জি বলেন, আমরা নিয়মিত অভিযান চলাচ্ছি। মঙ্গলবার শাহ আরেফিন টিলায় ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। কোম্পানীগঞ্জে সকল গর্ত মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালেই কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন কোয়ারীতে গর্ত ধ্বসে অন্তত ১৩ শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে ও একাধিক গর্ত ধ্বসের মত ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে এবং ৩০ জনের অধিক শ্রমিক আহত হয়েছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চলালেও আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক ভূমিকার কারণে শ্রমিক নিহতের মত ঘটনা এড়ানো যাচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন।

Share





Related News

Comments are Closed