কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর ফাঁড়ির পুলিশ।
অভিযানকালে হোটেলের সামনে খোলা অবস্থায় খাদ্য পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, বিস্ফোরক আইনের শর্ত লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রয়সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
অভিযানে ডালিয়া হোটেলকে ৪ হাজার টাকা, ষ্টেশন রোডের শান্ত ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যারকে ২ হাজার টাকা, সায়েম হার্ডওয়্যারকে ৩ হাজার টাকাসহ ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed