Main Menu

সিলেট মহিলা কলেজে সিসি ক্যামেরা প্রদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে এই কলেজে সিসি ক্যামেরা প্রদান করেছে পূবালী ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১ লাখ ৪৯ হাজার ৭শ টাকার চেক কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক, সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জির হাতে এই চেক তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রদান ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট প্রিন্সিপাল অফিসের ডিজিএম মশিউর রহমান খান এবং ব্যাংকের মহিলা কলেজ শাখার ম্যানেজার জাকিয়া সুলতানা।

কলেজ অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি চেক গ্রহণকালে বলেন, একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এগিয়ে আসা মানে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে দেওয়া। তিনি এই মহতি উদ্যোগ নেওয়ায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক বলেন, সিলেট বিভাগে নারীদের উচ্চ শিক্ষা বিস্তারে এই কলেজ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে পূবালী ব্যাংক সব সময় পাশে থাকতে প্রস্তুত।

Share





Related News

Comments are Closed