ধর্ষণ ও হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ বলছে- নিহত শামীম, খোলাডাঙ্গা এলাকায় সংঘঠিত আট বছরের শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বুধবার (৬ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে।
কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত যুবকের নাম শামীম। তিনি শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি।
উল্লেখ্য, শিশু আফরিন তৃষা গত ৩ মার্চ বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরের দিন সন্ধ্যায় নিজ বাড়ির অদূরে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার তার বাবা তরিকুল ইসলামসহ অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা করেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed