Main Menu

জাতীয় পাট দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে বাংলাদেশ।

এবছর পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।
বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ও পাট পণ্যের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে পাট মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। এছাড়াও ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পাট দিবসের পুরস্কার তুলে দেয়া হবে।

এছাড়া ৬ থেকে ৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৭ই মার্চ বিকেল সাড়ে পাঁচটায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed