Main Menu

হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দুই বন্ধুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হোমিওপ্যাথিক সিরাপ খেয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলা সদরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পছন্দ আলীর ছেলে শুকুর মাহমুদ (৪৩) এবং একই এলাকার হাজী মমতাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।

মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মিঠামইন বাজারের সুজন হোমিও হল নামে একটি ওষুধের দোকান থেকে দুই বন্ধু শুকুর ও জাহাঙ্গীর হোমিও ওষুধ পান করেন। এসময় দোকান মালিক সমীর সিংহ দোকানে ছিলেন না। বিকেলের দিকে শুকুর ও জাহাঙ্গীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তারা মারা যান।

নজরুল ইসলাম জানান, হোমিও হলের মালিক সমীর সিংহ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed